০১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে ট্রেনের সাথে অটোরিকশা, টমটম, ভ্যানের সংঘর্ষ: শিশু নিহত

চট্টগ্রামের কালুরঘাট সেতু এলাকায় পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা, টমটম ও একটি পিকআপ ভ্যানের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সেতুর বোয়ালখালী প্রান্তে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিল। সেসময় সেতুতে ট্রেন অতিক্রম করছিল এবং সিগন্যাল সক্রিয় ছিল। তবে কয়েকটি যানবাহন সিগন্যাল অমান্য করে সেতুতে উঠে পড়ে, ফলে ট্রেনটি সেগুলোর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয়। তার পরিচয় এখনো নিশ্চিত হয়নি। আহত হয়েছেন আরও কয়েকজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার কাজে সহায়তা করে। রাত পৌনে ১১টার দিকে কালুরঘাট ফায়ার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

কালুরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আহতদের উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ শুরু করেন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সুপারিনটেনডেন্ট শাকিলা সোলতানা বলেন, “ঘটনাটিতে এক শিশু নিহত হয়েছে এবং আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।”

এ দুর্ঘটনায় ট্রেন চলাচলেও সাময়িক বিঘ্ন ঘটে বলে জানা গেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

চট্টগ্রামে ট্রেনের সাথে অটোরিকশা, টমটম, ভ্যানের সংঘর্ষ: শিশু নিহত

পোষ্টের সময় : ১২:৫১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫