অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এ ঘোষণা দেওয়া হয়।
ভাষণে অধ্যাপক ড. ইউনূস ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন। একইসঙ্গে তিনি দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন এবং জনগণের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাবেন বলে জানা গেছে।
ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে সরাসরি সম্প্রচার করা হবে।






















