০৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে উপস্থিত প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৮:৫১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৩৮২ ভিউ :

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া এই জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন।

জামাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। সবাই দেশের মঙ্গলের জন্য দোয়া করবেন।’

এছাড়া জামাতে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। দোয়া করা হয় দেশের উন্নয়ন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত এবং ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য।

ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় শুরু হলেও মুসল্লিদের ভিড় ভোর থেকেই জমে ওঠে। স্থান সংকুলানের অভাবে অনেকেই ঈদগাহের বাইরের সড়ক, কদম ফোয়ারা ও শিক্ষা ভবন পর্যন্ত অবস্থান নেন। ঈদগাহের প্রধান গেটসহ আশপাশের এলাকায় মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

সুষ্ঠুভাবে জামাত আয়োজনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য দায়িত্ব পালন করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই জামাতে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নারীদের জন্যও ছিল পৃথক নামাজের ব্যবস্থা।

জাতীয় ঈদগাহ ছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে মোট পাঁচটি জামাতের আয়োজন করা হয়েছে। রাজধানীর বিভিন্ন মহল্লা ও মসজিদেও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাতে উপস্থিত প্রধান উপদেষ্টা

পোষ্টের সময় : ০৮:৫১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫