ঈদুল আজহার প্রথম দিনে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় কোরবানির সময় অসাবধানতাবশত ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৭৭ জন আহত হয়েছেন।
শনিবার (৭ জুন) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত আহত এসব ব্যক্তি চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আসেন।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রতিবছর কোরবানির দিনে পশু জবাইয়ের সময় অভিজ্ঞতা ও সতর্কতার অভাবে অনেকেই এ ধরনের দুর্ঘটনার শিকার হন।





















