০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের নামাজে দ্বন্দ্ব, বেনাপোলে ককটেল হামলায় বিএনপি নেতা নিহত

যশোরের বেনাপোলের ডুবপাড়া গ্রামে দুর্বৃত্তদের ককটেল হামলায় আব্দুল হাই (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শনিবার (৭ জুন) রাত ৯টার দিকে গ্রামটির জামতলা এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই স্থানীয় বিএনপির ডুবপাড়া ওয়ার্ড কমিটির কার্যকরী সদস্য এবং আমির আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকালে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য ঈদগাহ মাঠে আসা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বিএনপি সমর্থক আবু সাঈদ দলবল নিয়ে আওয়ামী লীগ সমর্থকদের উপর হামলা চালালে আব্দুল হাই বিষয়টি মীমাংসার আহ্বান জানান। এই ঘটনার জেরে সন্ধ্যার পর সাঈদের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ।

বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি জানান, মোটরসাইকেলে আসা চারজন সন্ত্রাসী আব্দুল হাইয়ের ওপর টার্গেট করে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, “বোমা হামলায় আমাদের নেতা নিহত হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং অভিযান চালানো হচ্ছে। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঈদের নামাজে দ্বন্দ্ব, বেনাপোলে ককটেল হামলায় বিএনপি নেতা নিহত

পোষ্টের সময় : ০১:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫