০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার (৮ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৩৯ ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। আনুষ্ঠানিকতা শেষে রাত ২টা ৪৫ মিনিটের দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আবদুল হামিদ সাধারণ যাত্রীর মতোই দেশে ফিরেছেন এবং কোনো প্রটোকল নেননি। ফ্লাইট থেকে হুইলচেয়ারে করে তাকে নামিয়ে আনা হয়। এসময় তাকে ক্লান্ত ও অসুস্থ দেখাচ্ছিল। তার মুখে মাস্ক এবং পরনে ছিল শার্ট ও লুঙ্গি। সঙ্গে ছিলেন তার ছোট ছেলে রিয়াদ আহমেদ ও শ্যালক ডা. নওশাদ খান।

উল্লেখ্য, গত ৮ মে রাত ৩টার দিকে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন আবদুল হামিদ। পরে গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করলে অনেক নেতা-কর্মী দেশ ত্যাগ করলেও আবদুল হামিদ তখনও দেশে অবস্থান করছিলেন। প্রায় ৯ মাস পর তিনি চিকিৎসার প্রয়োজনে বিদেশে যান।

এদিকে, কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তার নাম রয়েছে। গত ১৪ জানুয়ারি করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নামও উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

পোষ্টের সময় : ১২:৫৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫