০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৩৫৮ ভিউ :

পবিত্র হজব্রত পালন শেষে হাজিরা সৌদি আরব থেকে আজ দেশে ফিরতে শুরু করছেন। আজ মঙ্গলবার (১০ ‍জুন) বাংলাদেশি হাজিদের শুরু হতে যাওয়া ফিরতি হজ ফ্লাইট শেষ হবে আগামী ১০ জুলাই।

গত বৃহস্পতিবার আরাফাত ময়দানে মোনাজাতের মাধ্যমে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা শেষ হয়। পরদিন শুক্রবার সেখানে ঈদুল আজহা উদযাপন ও পশু কোরবানি দেওয়া হয়। মিনায় শয়তানকে কঙ্কর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তাওয়াফ শেষে আবার মিনায় ফেরেন হাজিরা। এর মধ্য দিয়ে শেষ হয় হাজিদের জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা।

সরকারি তথ্য অনুযায়ী, বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেন। এর মধ্যে ১৯ জন হজযাত্রী মৃত্যুবরণ করেন।

এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল আর যাত্রার শেষ ফ্লাইট ছিল ৩১ মে।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফিরতি হজফ্লাইট আজ মঙ্গলবার শুরু হয়ে এক মাস চলবে। আগামী ১০ জুলাই শেষ হজফ্লাইটের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবারের হজ কার্যক্রম।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

পোষ্টের সময় : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫