০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় ভূমিদস্যুদের হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে প্রশাসন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের জালশুকা স্টেশন বাজার সংলগ্ন পাঁচটি রবিদাস সম্প্রদায়ের পরিবারের ওপর মঙ্গলবার ভূমিদস্যুদের হামলা ও ঘরবাড়ি ভেঙ্গে দেয়ার অভিযোগের প্রেক্ষিত নেত্রকোনা জেলা প্রশাসন অসহায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে।

জানা গেছে, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নির্দেশে বুধবার সকাল ৯টায় ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। পরিদর্শনকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঁচটি পরিবারের ২২ জন সদস্যের মাঝে খাদ্য সহায়তা ও প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে সহায়তা
প্রদান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। এ সময় পূর্বধলা উপজেলা সহকারি কমিশনার (ভূমি), পূর্বধলা থানার অফিসার ইনচার্জসহ (তদন্ত)
এলাকাবাসী উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার জালশুকা গ্রামে পৌছলে ক্ষতিগ্রস্থ পাঁচটি রবিদাস সম্প্রদায়ের ২২ জন সদস্য
ভূমিদস্যুদের হামলা ও ভাংচুরের তথ্য তুলে ধরেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক বনানী বিশ্বাসের নির্দেশে ঘটনার তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। হামলায় ক্ষতিগ্রস্থদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। হামলাকারী অপরাধী যেই হোক না কেন, কোন ধরনের ছাড় দেয়া হবে না।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পূর্বধলায় ভূমিদস্যুদের হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাড়িয়েছে প্রশাসন

পোষ্টের সময় : ০৫:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫