০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৬:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৩৭০ ভিউ :

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সেইসাথে ১৭৪টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে।

শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনই নারী। তাদের মধ্যে একজনের বয়স ২১-৩০ ও অপরজনের বয়স ৮১-৯০। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৫০২ জন। এখন পর্যন্ত এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫১ হাজার ৮০০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৮টা থেকে আজ শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত ১৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৮ দশমিক ছয় দুই শতাংশ। এই সময়ে করোনা থেকে তিনজন সুস্থ হয়েছেন।

এর আগে, সবশেষ গত ৫ জুন করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ১৫

পোষ্টের সময় : ০৬:০২:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫