০২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে ৬ বছরের শিশুর হত্যার জেরে ৬ জনকে আটক  

নেত্রকোনার মদনে ছয় বছরের শিশু শোয়াইব হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ সোমবার রাতে দেওসহিলা গ্রাম থেকে ৬জনকে আটক করেছে। আটককৃতরা হলো, দেওসহিলা গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম লালন,তার ভাই নুপুর মিয়া, এফজি চৌধুরী, ব্যবসায়ী জাহাঙ্গীর চৌধুরী, অপু চৌধুরী ও জয় মিয়া।

মঙ্গলবার (১৭ জুন) খবর লিখা সময় পর্যন্ত আটককৃতদের নিকট থেকে হত্যা কান্ডের কোন রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। সোমবার শিশু শোয়াইব এর লাশ একটি গোয়াল থেকে উদ্ধার করা হয়।

বিষয়টি জানার জন্য মঙ্গলবার দেওসহিলা গ্রামে গেলে, জিয়াকে গ্রামের বাড়িতে পাওয়া যায়নি, তাদের পরিবারের ৬ টি ঘরের পুরুষ লোক নেই, দুই ভাই রয়েছে আটক।

নিহতের চাচা নিকসন চৌধুরী জানান, আমার ভাতিজার মৃত্যুর সংবাদ চতুর দিকে ছড়িয়ে পড়ার আগেই সাবেক ইউপি সদস্য লালন মিয়ার ছোট ভাই জিয়া আমাদের বাড়িতে রক্তমাখা শরীর নিয়ে এসে বলে তোমার ভাতিজাকে চৌধুরী বাড়ির লোকজন মেরে ফেলেছে। এ কথা শুনে আমরা চৌধুরী বাড়ির দিকে ছুটে যাই। এর পর থেকেই জিয়া বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই হত্যা কান্ডের মূল রহস্য বের হয়ে আসবে।

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, শিশু শোয়াইব হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে সোমবার রাতে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম লালনসহ ৬জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ পর্যন্ত শিশু হত্যার রহস্য উদঘাটন হয়নি। তবে জিয়াকে দ্রুত আটকের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে ৬ বছরের শিশুর হত্যার জেরে ৬ জনকে আটক  

পোষ্টের সময় : ০৪:৫৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫