০৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় সিএনজির ৩ যাত্রী নিহত, আহত ১৫

  • ফুলপুর অফিস
  • পোষ্টের সময় : ০২:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • ৩৭৪ ভিউ :

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাগুন্দা নামকস্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় সিএনজির ৩ যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। ঘটনাস্থলে ২ জন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন মারা যায়।

আহতদের মধ্যে ৭ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

তারাকান্দা থানার অফিসার ইন চার্জ টিপু সুলতান জানান, শেরপুরের বকশিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জি কে পরিবহনের একটি বাস বেলা ১২টার দিকে তারাকান্দা উপজেলার বাগুন্দা নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি, পিকআপ ভ্যান ও হ্যান্ড ট্রলির সাথে সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

দূর্ঘটনার পর শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে একঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের তারাকান্দায় সড়ক দূর্ঘটনায় সিএনজির ৩ যাত্রী নিহত, আহত ১৫

পোষ্টের সময় : ০২:৩২:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫