০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণ: দোকান কর্মচারী নিহত

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিংয়ে অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণে মো. মুরাদ (২২) নামে এক দোকান কর্মচারী নিহত হয়েছেন। এতে গুরুতর দগ্ধ হয়েছেন আরও একজন।

সোমবার (২৩ জুন) দুপুরে ডবলমুরিং থানার চৌমুহনী এলাকার ‘জেবি এন্টারপ্রাইজ’ নামক গ্যাস রিফিল ও সার্ভিসিংয়ের দোকানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ভেতরে কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দোকানটিতে আগুন ধরে যায়। এতে দুজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য যুবকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

অগ্নিনির্বাপক যন্ত্র বিস্ফোরণ: দোকান কর্মচারী নিহত

পোষ্টের সময় : ১২:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫