০২:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে চোরাচালানের কম্বলসহ আটক ৫

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা কম্বলসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৪ জুন) ভোররাত সাড়ে ৫টার দিকে কলসিন্দুর-দুধনই সড়কের দেউলা সেতু এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়। এ সময় একটি করে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান, ১৫০টি কম্বল, ছয়টি মোবাইল ফোন ও ১ লাখ ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

আটক পাঁচজন হলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার ইন্দুপপুরের মো. সুমন মিয়া, দুর্লভপুরের মো. হাবিবুর রহমান, চন্নপাড়ার মো. রতন আহম্মেদ, বাংনাহাটির মো. তোফাজ্জল হোসেন ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ধুনিয়াকান্দির মো. জাহাঙ্গীর আলম।

পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধে গতকাল সোমবার রাত থেকে বেশ কয়েকটি সীমান্ত সড়কে পুলিশের অভিযানকারী দল টহলরত ছিল। ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কলসিন্দুর-দুধনই সড়কের দেউলা সেতু এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান তল্লাশি করে কম্বল পাওয়া যায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে পাঁচজন কোনো সঠিক তথ্য না দেওয়ায় তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে চোরাচালানের কম্বলসহ আটক ৫

পোষ্টের সময় : ০৫:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫