০৩:০৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে ২৫০টি অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ

ময়মনসিংহের নান্দাইলে অবৈধভাবে গড়ে তোলা ২৫০ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এতে সরকারের প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৩ একর ৪৮ শতাংশ সম্পত্তি উদ্ধার হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ জুন) মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালিয়াপাড়া বাজারে এই উচ্ছেদ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান।

সরেজমিনে দেখা গেছে, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে অভিযান চালানো হয়। এক্সকাভেটর দিয়ে পাকা ও টিনের দোকানগুলো গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কেউ কেউ দোকানের আসবাবপত্র ও মালামাল সরিয়ে নিয়ে যান।

ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৩-০৪ সালে বাজারে উচ্ছেদ অভিযান চালানো হয়। পরে জায়গা আবার দখল করে অবৈধ দোকানপাট বসানো হয়। এই পরিপ্রেক্ষিতে কালিয়াপাড়া বাজার অধিকার রক্ষা আন্দোলন কমিটি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে জমি লিজ দিতে আন্দোলন শুরু করে। কমিটি মানববন্ধনসহ বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেয়।

কমিটির নেতা আবুল কালাম সোহেল জানান, প্রশাসনের উচ্ছেদ করা জায়গা এখন প্রকৃত ব্যবসায়ীদের লিজ দিলে তাঁরা খুশি হবেন। এতে কেউ একাধিক ঘরের মালিক হতে পারবেন না।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে ২৫০টি অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ

পোষ্টের সময় : ১১:২৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫