০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার ও প্রদর্শনী

নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক সেমিনার ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই কর্মসূচির পৃষ্ঠপোষকতা করে।

‘স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বৈজ্ঞানিক কর্মকর্তা গৌরাঙ্গ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রোগ্রামার মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম।

বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কৃষি ও ক্ষুদ্র শিল্পে উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় উদ্ভাবিত প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা এই ধরনের প্রযুক্তি উদ্ভাবনে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। সেমিনার শেষে অংশগ্রহণকারীদের উদ্ভাবিত প্রযুক্তি ও পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণে সেমিনার ও প্রদর্শনী

পোষ্টের সময় : ০৭:০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫