০৭:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি এখন পাকিস্তানে

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৩:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ৩৮০ ভিউ :

ইসরাইল-ইরান যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে আটকে পড়েছেন বহু বাংলাদেশি। যাদের মধ্যে ইরান থেকে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক এমন ২৮ সদস্যের একটি দল সড়ক পথে পাকিস্তান এসে পৌঁছেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২৮ বাংলাদেশি নাগরিকের এই দলটিকে পাকিস্তান সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। অচিরেই তারা করাচি পৌঁছাবেন এবং সেখান থেকে বিমানযোগে দেশে ফিরবেন।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস অন্য প্রত্যাবাসন ইচ্ছুক বাংলাদেশিদের দেশে ফেরাতে সহযোগিতা অব্যাহত রাখবে। তেহরানে বাংলাদেশ দূতাবাস নিয়মিতভাবে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে।

গত ১৩ জুন যুদ্ধ শুরু হওয়ার পরপরই ইরানে থাকা বাংলাদেশিদের জরুরি সহায়তার জন্য দূতাবাস দুটি হটলাইন নম্বর চালু করে, যাতে নাগরিকরা দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী ধাপে আরও বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ চলছে এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এই প্রক্রিয়ায় সমন্বিতভাবে কাজ করছে।

তবে ইরান-ইসরাইল যুদ্ধ বিরতি হওয়ায় অনেক বাংলাদেশি এখন ফিরতে চাইছেন না বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ইরানে আটকে পড়া ২৮ বাংলাদেশি এখন পাকিস্তানে

পোষ্টের সময় : ০৩:১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫