০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

ময়মনসিংহের মুক্তাগাছায় শুক্রবার (২৭ জুন) পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটে। এক ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক, অপর ঘটনায় ধানবোঝাই একটি ট্রাক উল্টে গেলেও ভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

প্রথম ঘটনাটি ঘটে মুক্তাগাছা-ফুলবাড়িয়া রোডে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামভদ্রপুর বাজারে। নিহত তরুণের নাম কাউসার (২০)। তিনি হরিপুর দেউলি গ্রামের লিটন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে একটি কালো রঙের ডাবল কেবিন পিকআপ (নম্বর: ঠ-১১-১৮৯১) নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের রাস্তায় দাঁড়িয়ে থাকা পথচারী কাউসারের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই দিন দুপুরে মুক্তাগাছা-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা অংশে নেএকোনা থেকে কালিহাতিগামী একটি ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে ট্রাকটি রাস্তার পাশে একটি জাম গাছে ধাক্কা মেরে গাছসহ উল্টে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্রাকচালক জানান,“সিএনজিকে রক্ষা করতেই আমি ব্রেক কাটি দিয়ে পাশ দিয়ে নিতে যাই, কিন্তু জায়গা না থাকায় জাম গাছে লাগছে, তারপর গাছ সহ উল্টে যায় ট্রাক।” মুক্তাগাছা থানার মানবিক অফিসার ইনচার্জ (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, রামভদ্রপুরের ঘটনায় নিহতের লাশ থানায় আনা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দুটি ঘটনায়ই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। বর্তমানে উভয় স্থানেই আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

পোষ্টের সময় : ০৮:০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫