০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে মৃত্যু ৪, আহত ১৬

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাঁসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক চিকিৎসকসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৬ জন।

শনিবার (২৮ জুন) ভোররাতে হাঁসাড়া হাইওয়ে থানার বিপরীত পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোরের জালাল উদ্দিন (৬৫) ও জিল্লুর রহমান, ডা. আব্দুল হালিম এবং ট্রাকের হেলপার হাসিব।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী `হামদান এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি চলন্ত ট্রাককে ধাক্কা দেয়। এতে গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের সড়ক ডিভাইডারে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই জালাল ও জিল্লুর রহমান প্রাণ হারান এবং অনেকেই আহত হন।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে মারা যান ডা. আব্দুল হালিম এবং হাসিব। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ৪ জনে। আহতদের মধ্যে আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি বলেন, শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৬ জন।

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে মৃত্যু ৪, আহত ১৬

পোষ্টের সময় : ০৯:৪৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫