০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে প্রাইভেট কারের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু, আহত ১

জামালপুরের দেওয়ানগঞ্জে রাস্তার পাশে হাঁটার সময় প্রাইভেট কারের ধাক্কায় আতাউর রহমান (৫০) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সামিউল ইসলাম নামে আরেক ব্যক্তি।

শনিবার ভোরে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ি সড়কের পোল্ল্যাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের পোল্ল্যাকান্দি গ্রামের বাসিন্দা ও পোল্ল্যাকান্দি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি মৃত শামসুদ্দিন বাচ্চু মিয়ার ছেলে। আহত সামিউল ইসলামও একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে আতাউর রহমান ও সামিউল ইসলাম রাস্তায় হাঁটতে বের হন। এ সময় দ্রুতগতির একটি ঢাকাগামী প্রাইভেট কার তাঁদের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দুর্ঘটনায় দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সামিউল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর চালক গাড়িসহ পালিয়ে গেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুরে প্রাইভেট কারের ধাক্কায় স্কুলশিক্ষকের মৃত্যু, আহত ১

পোষ্টের সময় : ০৩:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫