০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে সেনাবাহিনীর হাতে আটক হওয়া আসামি পুলিশের হাত ফসকে পালিয়েছে

নেত্রকোনার মদনে টিসিবির ২৫ বস্তা সরকারি চাউল পাচার কালে টিসিবি ডিলারসহ তিন ব্যাক্তিকে আটক করে সেনাবাহিনী। তবে ডিলার শামছুল হক চ্যাম্পিয়ন সুকৌশলে পুলিশের হাত ফসকে পালিয়ে গেছে।

শুক্রবার রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নে কাইটাইল বাজার সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটে।

আটক কৃত অন্যরা হলেন, গাড়ি চালক আলম মিয়া ও মাহফুজ। তারা তিনজন উপজেলার চানগাঁও ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় নায়েকপুর ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির চাল কালোবাজারে বিক্রি করে দেয় ডিলার। বিক্রি হওয়া ২৫ বস্তা চাল নেওয়ার সময় কাইটাইল বাজারের পাশে ওয়াহেদ ইটভাটায় জনতা আটক করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে ডিলারসহ ৩ জনকে আটক করে। টিসিবির চাল কালোবাজারে বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে জব্দ হওয়া চাল ও ৩ জনকে মদন থানার পুলিশের কাছে সোপর্দ করে।

এদিকে থানায় আসা পথে ডিলার শামছুল হক চ্যাম্পিয়ন মদন থানার এসআই সাইদুল ইসলামের হাত ফসকে ধাক্কা দিয়ে পালিয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, চাল কারসাজির ঘটনার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিরা জড়িত থাকে। যার কারণে কালবাজারি চক্রগুলো বেপরোয়া হয়ে উঠেছে। সেনাবাহিনী আটক করা অভিযুক্ত ব্যাক্তি কি আসলেই পালিয়ে গেছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে এমন প্রশ্ন তুলেছে অনেকেই।

এ ঘটনায় আটককৃতদের নামে থানায় লিখিত অভিযোগ দিয়েছেম নায়েকপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) কৃষ্ণ চন্দ্র সরকার। তিনি জানান, ‘আমাকে সেনাবাহিনী ও পুলিশ বলছে মামলায় স্বাক্ষর দিতে। তাই আমি শুধু স্বাক্ষর দিয়েছি। ৩ জনকে আসামি করা হয়েছে।’

এ ব্যাপারে এস আই সাইদুল ইসালম জানান, ‘ আটককৃতদের নিয়ে আসার পথে আমার হাত ফসকে ধাক্কা মেরে ফেলে দিয়ে শামছুল হক চ্যাম্পিয়ন নামের একজন পালিয়ে যায়।’

আটককৃতদের হাতে হাতকড়া ছিল কি না? এমন প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।

এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, এ ব্যাপারে ডিলারসহ তিন জনের বিরুদ্ধে দ্রুত আইনে একটি মামলার প্রস্তুতি চলছে । এর মধ্যে একটি শিশু রয়েছে তার বিষয়টি বিবেচনাধীন।

শামছুল হক চ্যাম্পিয়ন আপনার পুলিশের হাত ফসকে পালিয়েছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি আরও জানান, বিষয়টি খুবই দুঃখ জনক। তাকে আটকের চেষ্টা চলছে।

ইউএনও অলিদুজ্জামান জানান, গতকাল রাতে আমি এবং সেনাবাহিনী যৌথ অভিযানে টিসিবি ডিলার শামছুল হক কালবাজারে চাল বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় শামছুলহকসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। তবে তার ডিলার থাকবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যেহেতু মামলা হয়েছে পরবর্তী সিন্ধান্ত পরে নেয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে সেনাবাহিনীর হাতে আটক হওয়া আসামি পুলিশের হাত ফসকে পালিয়েছে

পোষ্টের সময় : ০৩:৫৩:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫