০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

নেত্রকোনার আটপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বাবুল মিয়া (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

রোববার (২৯ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার তেলিগাতী ইউনিয়নের পশ্চিম হাতিয়র গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নেত্রকোনা জেলা শাখার পরিদর্শক মোঃ আল আমিনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানে বাবুল মিয়ার বাড়ি থেকে আনুমানিক ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবুল মিয়া দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন।

অভিযানের পর উপজেলা নির্বাহী অফিসার রুয়েল সাংমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাবুল মিয়াকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫০০ টাকা অর্থদণ্ড এবং ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আল আমিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে মাদকসহ বাবুলকে আটক করেছি। সে দীর্ঘদিন ধরে এ ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আটপাড়ায় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

পোষ্টের সময় : ০৯:১৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫