০৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে পানিতে ডুবে মো. রাফসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি একই গ্রামের মো. ফেরদৌস মিয়া ও রাশিদা আক্তার দম্পতির সন্তান। সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্বজনরা জানান, বাড়ির পাশেই খেলা করছিল রাফসান। এক পর্যায়ে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পোষ্টের সময় : ০৮:৪০:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫