০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৯ শিক্ষার্থী নিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: নিহত ১

মাদরাসায় যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তিন শিক্ষার্থীর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে দুই শিশু শিক্ষার্থী।

মঙ্গলবার (১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ জেলার পাগলা থানার দত্তেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নৌকায় থাকা মোট ৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি ৩ জন নিখোঁজ হয়। ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযানে নামে। দুপুর নাগাদ একজনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী হলো- পাকুন্দিয়ার চর আলগী গ্রামের মাইনুদ্দিনের মেয়ে শাপলা (১৫)। সে বিরইন নদীপাড় দাখিল মাদরাসার শিক্ষার্থী। এখনো নিখোঁজ রয়েছে একই এলাকার মুমতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৬) ও হাবিব মিয়ার ছেলে আবির (৭)। তারাও একই মাদরাসায় পড়াশোনা করত।

ঘটনাস্থল থেকে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানান, দুঃখজনক এ ঘটনায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুইজন নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোফাজ্জল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। যতক্ষণ না নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধার করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে এলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

চর আলগী গ্রামের বাসিন্দা ফিরোজ আশরাফ শান্ত বলেন, প্রতিবছরই এমন দুর্ঘটনার খবর পাই। একটি সেতু হলে আর এই ছোট ছোট শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হতো না

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৯ শিক্ষার্থী নিয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি: নিহত ১

পোষ্টের সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫