০৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-২ রোপাআমন (উফশী) মৌসুমের ফসলের কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।

মঙ্গলবার (১জুলাই) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষক প্রশিক্ষণ সংলগ্ন এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

রোপাআমন মৌসুমে পর্যায়ক্রমে মোট ১৯শত কৃষকের মাঝে এ সব উপকরণ বিতরণ করা হবে । প্রতি কৃষককে ৫কেজি আমন বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে ৭টি ইউনিয়নে বিতরণ করা হয়। সাধারনত প্রতিটি ইউনিয়নের তিনটি ব্লকে একজন করে কৃষি উপসহকারী কর্মকর্তা বিতরণকৃত উপকরণের তত্বাবধানের দায়িত্বে থাকেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হানিফুজ্জামান, কৃষি উপসহকারী কর্মকর্তা মোঃ ফারুক আহসান, ভুক্তভোগী কৃষক ও সাংবাদিকবৃন্দ।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার বলেন, আমাদের লক্ষ্যমাত্রা পূরণে রোপা আমনের উফশী প্রণোদনা দেয়া হয়। তিনি আরো বলেন, প্রতি মৌসুমে রোপাআমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সম্পূর্ণ বিনামূল্যে এ সব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ে থাকে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

কেন্দুয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন

পোষ্টের সময় : ০৮:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫