‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার লক্ষ্যে ময়মনসিংহের অঞ্চলিক নির্বাচন অফিস এ বছরের বৃক্ষরোপণ অভিযান পালন করছে।
ময়মনসিংহের অঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস প্রাঙ্গনে মঙ্গলবার (১ জুলাই) সকালে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম প্রামানিক ফলজ গাছের চারা রোপন করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
গাছের উপকারিতা বিষয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম প্রামানিক বলেন,“গাছ শুধু আমাদের অক্সিজেন দেয় না, মাটির ক্ষয় রোধ ও জীববৈচিত্র্য রক্ষা করে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়তা করে।
তিনি আরো জলবায়ু পরিবর্তনে গাছের ভূমিকা বর্তমান বৈশ্বিক জলবায়ু সংকটে গাছ সবচেয়ে বড় বন্ধু। গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে বাতাসকে বিশুদ্ধ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং বন্যা,খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমায়। আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ার ও বাসযোগ্য ভবিষ্যৎ নির্মাণে সহায়ক হবে।
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি এর সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষ্যে আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিস প্রাঙ্গনের চতুর্দিকে বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গুণাগুণসম্পন্ন গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় আঞ্চলিক নির্বাচন অফিসের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: আব্দুর রহমি,গোলাম মোস্তফা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা: হোসনে আরা ও বৃক্ষপ্রেমি সাংবাদিক এইচ এম মোতালেব বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।





















