০৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহন: ৯ ট্রাক জব্দ, চালকদের কারাদণ্ড

শেরপুরের নালিতাবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত বালুমহাল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের সময় ৯টি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ৯ জন ট্রাকচালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার (৪ জুলাই) সকাল পর্যন্ত উপজেলার বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন—কালাকুমা গ্রামের জামির হোসেন (৩২), ময়মনসিংহের গাজী শেখ (২৮), রাকিব হোসেন (২২), আব্দুল রাসেল (২৫), জহুরুল ইসলাম খোকন (৪২), রুকন (২৭), আরিফুল ইসলাম সোহাগ (২২), কিশোরগঞ্জের মমিন মিয়া (২০) ও আব্দুল কাদির (৩৩)। এদের মধ্যে ছয়জনকে ১৫ দিন করে এবং তিনজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল বিলুপ্ত ঘোষণা এবং সব ধরনের বালু উত্তোলন ও পরিবহন নিষিদ্ধ থাকার পরও গভীর রাতে ভোগাই নদীর কালাকুমাসহ বিভিন্ন এলাকায় বালু উত্তোলন চলে। উত্তোলিত এ বালু গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত পরিবহন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে কালাকুমা ও বৈশাখী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ৯টি ট্রাক জব্দ, একই সাথে ৯ ট্রাকচালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, ‘জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালানো হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহন: ৯ ট্রাক জব্দ, চালকদের কারাদণ্ড

পোষ্টের সময় : ১২:২৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫