০৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোলাম মাওলা রনিকে নিয়ে কড়া সমালোচনা প্রেস সচিবের

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৫০৬ ভিউ :

রাজনীতিবিদ ও সাবেক এমপি গোলাম মাওলা রনির কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন বলে অভিযোগ করেছেন প্রেস সচিব।

শুক্রবার (৪ জুলাই) শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘গোলাম মাওলা রনি এখন আমাদের টিভি টকশো ও ইউটিউব ভিডিওগুলোর মিথ্যাচার ও বিভ্রান্তির অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছেন। সম্প্রতি সময় টিভির এক টকশোতে তিনি দাবি করেছেন যে, নূর হোসেন—স্বৈরাচার বিরোধী আন্দোলনের কিংবদন্তি শহীদ—নাকি জনতার হাতে নিহত হয়েছেন!’

অথচ আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীই গুলি করে হত্যা করেছিল নূর হোসেনকে, এমন তথ্য উল্লেখ করে প্রেস সচিব বলেন, ‘প্রশ্ন হচ্ছে, রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন?’

তিনি আরও বলেন, ‘দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের কোনো প্রতিবাদও করেননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর কণ্ঠকে প্ল্যাটফর্ম দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গোলাম মাওলা রনিকে নিয়ে কড়া সমালোচনা প্রেস সচিবের

পোষ্টের সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫