০৮:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ

৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন অসন্তুষ্ট চাকরি প্রার্থীরা।

শুক্রবার (০৪ জুলাই) বিকেল ৫টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা।

বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা জানান, প্রতি বিসিএসে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে সাধারণত ৪০০ থেকে ৫০০টি পদ বাড়ানো হয়। কিন্তু এবার জেলা প্রশাসন থেকে অতিরিক্ত পদ সুপারিশ করা হলেও প্রধান উপদেষ্টার কার্যালয়ে সেগুলো আটকে আছে।

একজন চাকরি প্রার্থী বলেন, এবার প্রায় ৬০ শতাংশ পদ পুনরায় সুপারিশ করা হয়েছে, যেগুলো মূলত খালি থাকার কথা নয়। অথচ এসব পদ অন্তর্ভুক্ত না করেই রেজাল্ট প্রকাশ করা হয়েছে।

তাদের দাবি, ৪৪তম বিসিএসের ফলাফল পুনরায় মূল্যায়ন করে নতুন করে প্রকাশ করতে হবে।

এদিকে, শাহবাগ মোড় অবরোধের কারণে শাহবাগসহ পাশ্ববর্তী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

৪৪তম বিসিএসের ফলাফল পুনর্বিবেচনার দাবিতে শাহবাগ অবরোধ

পোষ্টের সময় : ০৭:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫