০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ইনসেটে নিহত দুইজন।

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীসহ ২জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে সোমবার বেলা ১২টায় পাগলা থানাধীন এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচবাগ ইউনিয়নের চৌকা মোড়ে। এ সময় আরও ২ জন অটোরিকশার যাত্রী গুরুতর আহত হয়েছেন।

পাগলা থানার ওসি ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত যাত্রীরা হলেন, উপজেলার টাংগাব ইউনিয়নের বামনখালি গ্রমর মৃত আব্দুল আওয়ালের ছেলে বামনখালী বটতলা বাজারের ইকবাল স্টোরে স্বত্বাধিকারী মোঃ ইকবাল হোসাইন (৫০) এবং দিঘীরপাড় গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে অটোরিকশা চালক ওয়াসিম মিয়া (২০)। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকজন যাত্রীসহ অটোরিকশাটি বটতলা বাজার থেকে হোসেনপুর বাজার যাওয়ার সময় এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচবাগ চৌকা বাজার মোড় নামক স্থানে বিপরিত দিক থেকে আসা দ্রæতগামী মাছ বাহি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইকবাল হোসেন নামে অটোরিকশার এক জনযাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং অটোরিকশার চালক ওয়াসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ তানভীর হোসেন জানান, ওয়াসিম নামে একজনকে আমরা মৃত অবস্থায় পেয়েছি এবং নাজমুল ও আবু সাইদ নামে আরও দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, পাঁচবাগ চৌকা এলাকায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক জ্বব্দ করা হয়েছে। ট্রাক চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পোষ্টের সময় : ০৪:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫