টাঙ্গাইলের নাগরপুরে ভুয়া পদবি ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ প্যাথলোজিক্যাল উপকরণ ব্যবহারের দায়ে মামুদনগর ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে নাগরপুর সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বীপ ভৌমিক।
তিনি জানান, ভুয়া পদবি ব্যবহার ও মেয়াদোত্তীর্ণ প্যাথলোজিক্যাল উপকরণ ব্যবহারের দায়ে মামুদনগর ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ প্যাথোলজিকাল উপকরণগুলো জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। পরে একই ব্যক্তির মালিকানাধীন ফার্মেসীতে সাজিয়ে রাখা বিপুল পরিমাণের ঔষধের খালি বাক্স জব্দ করে সেগুলোও ধ্বংস করা হয়েছে।
এ সময় নাগরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান, ডা. রাকিবুল ইসলাম লীন, নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল, উপজেলা ভূমি অফিসে কর্মরত বিভিন্ন ব্যক্তিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।





















