০৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Copied from

ময়মনসিংহের ভালুকায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকলিমা খাতুন (২৫) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে এই ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকার আ. লতিফের বিল্ডিংয়ের দ্বিতীয় তলার ভাড়াটিয়া স্থানীয় একটি এনজিওর কর্মী আকলিমা খাতুন সোমবার দিবাগত রাতে ঘুমাতে যান। মঙ্গলবার বেলা হয়ে যাওয়ার পর রুমের দরজা না খোলায় অন্যান্য ভাড়াটিয়াদের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আকালিমার মরদেহ উদ্ধার করে। এ সময় রুম থেকে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য পাওয়া যায় বলে জানান লাশ উদ্ধারকারী ভালুকা মডেল থানার এস আই গোবিন্দ দাস।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি হতাশা থেকে আত্মহত্যা করতে পারেন। নিহত আকলিমা উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদি গ্রামের আবুল হোসেনের মেয়ে। তিনি আ. লতিফের বাসায় মুন্নি আক্তার নামের এক কারখানা শ্রমিকের সঙ্গে সাবলেট থাকতেন এবং স্থানীয় একটি এনজিওতে চাকরি করতেন বলে জানা যায়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ঝুলন্ত অবস্থায় এক যুবতীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় এনজিও কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Copied from

পোষ্টের সময় : ০৩:০৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫