শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়। বুধবার (৯জুলাই) সকালে পৌর শহরের পুরাতন সিনেমা হল চত্বরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে ওই অভিযান পরিচালিত হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন নকলা সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. মাসুম মিয়া ও নকলা-নালিতাবাড়ী ট্রাফিক জোনের টিএসআই মাহফুজুর রহমান। এসময় সেনাবাহিনী ও পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
যৌথবাহিনীর সূত্রে জানাযায়, অনুমোদিত কাগজ না থাকায় ৭টি মোটরসাইকেল, একটি সিএনজি আটক করা হয়। পরে দেশের প্রচলিত যানবাহ আইনে আটককৃত যানবাহনের বিরুদ্ধে ১১টি প্রশিকিউশন মামলাসহ ১২ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেন তারা জানান।





















