০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মাসহ দুই শিশুকে গলাকেটে হত্যার প্রধান আসামী গ্রেফতার 

ভালুকায় দুই ‍শিশু সন্তানসহ গৃহবধূকে হত্যার ঘটনায় প্রধান আসামি নিহত গৃহবধূর দেবর নজরুল ইসলামকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার( ১৫ জুলাই) বিকেলে জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

জয়দেবপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্মের ওভারব্রিজের নীচ থেকে তাকে গ্রেপ্তার কর হয়। তাকে গাজীপুর থেকে ভালুকায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছেন ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদির উজ জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃত নজরুল। তবে কী কারণে সে হত্যা করেছে তা জানা যায়নি।

গত রবিবার রাতে ভালুকা উপজেলা সদরের টিএন্ডটি রোডের একটি বাসায় গৃহবধূ ময়না বেগম এবং তার সাত বছরের কন্যা রাইসা জান্নাত ও দুই বছরের ছেলে নিরবকে গলাকেটে হত্যা করে গৃহবধূর দেবর নজরুল ইসলাম। এ ঘটনায় ময়নার স্বামী বাদী হয়ে তার ছোট ভাই নজরুল ইসলামকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করে।

পুলিশ ও নিহত ময়না বেগমের স্বামী রফিকুল ইসলাম জানান, প্রায় দেড় মাস আগে ময়মনসিংহের ভালুকার টিএন্ডটি রোডে একটি বাসা ভাড়া নেন পোশাক শ্রমিক রফিকুল ইসলাম। সঙ্গে ওঠেন স্ত্রী ময়না বেগম, মেয়ে রাইসা, ছেলে নিরব ও ছোটভাই নজরুল ইসলাম।

অন্যান্য দিনের মতো রবিবার নাইট শিফট থাকায় রাতে কাজে যান রফিকুল। সকালে বাসায় ফিরে বাইরে থেকে ঘরে তালা দেখতে পান তিনি। পরে, প্রতিবেশীদের সহায়তায় তালা ভেঙে ভেতরে ঢুকলে, খাটের ওপর স্ত্রী সন্তানদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন রফিকুল। পরে ঘটনাস্থল আসেন পুলিশ, পিবিআই, র‌্যাব ও সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা।

এ ঘটনার পর রফিকুলের ছোট ভাই নজরুল ইসলাম পালিয়ে যায়। তবে, তার রুম থেকে উদ্ধার হয় রক্ত মাখা দা ও পোশাক। সে আরো একটি হত্যা মামলার আসামি বলে জানায় পুলিশ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় মাসহ দুই শিশুকে গলাকেটে হত্যার প্রধান আসামী গ্রেফতার 

পোষ্টের সময় : ০৯:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫