০৫:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

বিক্ষোভ দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন গফরগাঁও উপজেলা বিএনপি, যুবদল ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমানের আহ্বানে মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। গফরগাঁও মিনি স্টেডিয়াম থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় শিবগঞ্জ রোডে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, একটি মহল দেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরণের প্রোপাগান্ডা ছড়িয়ে ষড়যন্ত্র করছে। দেশকে অস্থিতিশীল করতে মিথ্যাচার করছে।

এরই ধারাবাহিকতায় এখনো তারা দেশ এবং বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। সমাবেশে বক্তব্য রাখেন, পাগলা থানা বিএনপির যুগ্ম আহবায়ক আনসার উদ্দিন, সাবেক সহসভাপতি ফজলুল হক, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ুম, পৌর বিএনপির সদস্য সেলিম আহমেদ, দক্ষিন জেলা যুবদলের সহ তথ্য ও সৈয়দ আসাদুজ্জামান সোহেল, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফয়জুল আব্বাসী সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজহারুল ইসলাম রিজভী, যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল বাপ্পী প্রমুখ। এছাড়াও বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

গফরগাঁওয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ

পোষ্টের সময় : ০২:৫০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫