০৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারাকান্দায় চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ

ময়মনসিংহের তারাকান্দায় মাঝিয়ালী উত্তর পাড়া গােমর যাতায়াতের রাস্তা কেটে ফেলার অভিযোগ। রাস্তার প্রবেশ পথের প্রায় ৫০ মিটার সড়ক সংযোগ বিহীন হয়ে আছে। ফলে ওই এলাকার ২০০০ মানুষ চরম দুর্ভোগে। রাস্তা কেটে পুকুরের পানিতে মাটি মিশিয়ে দেওয়া হয় এবং নেট জাল দিয়ে বেড়া দেওয়া হয়েছে।

জানা গেছে, উপজেলার কাকনী-রজদারিকেল পাকা সড়কের মাঝিয়ালি উত্তরপাড়া পাকা রাস্তা হতে খালেকের মোড় পর্যন্ত ১কিঃমিঃ এলাকাবাসীর ব্যক্তিগত জমি দিয়ে নির্মাণ করা হয়। ওই এলাকার প্রায় ২০০০ মানুষ ১৫ বছর ধরে সড়কটি ব্যবহার করে আসছে। ওই এলাকায় দুটি মসজিদ, মন্দির ও মাদ্রাসা রয়েছে। ওই এলাকার ছাত্রছাত্রীসহ এই সড়কটি ব্যবহার করে। (১৫ জুলাই) দিবাগত রাতে মাঝিয়ালি উত্তরপাড়া গ্রামের আব্দুল মিয়ার বাড়ির সামনে সড়কটির রাতের আঁধারে উধাও হয়ে যায়।

সরজমিন ঘুরে দেখা যায়,মাঝিয়ালী উত্তরপাড়া গ্রামের লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তার প্রবেশ করতে ৫০ মিটার সড়ক সংযোগ বিহীন হয়ে আছে। ফলে ওই এলাকার ২০০০ মানুষ চরম দুর্ভোগে পড়ছে।

এলাকাবাসী এ ব্যাপারে আব্দুল মিয়া ও তার পুত্র হারুন,বাচ্চুসহ অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে মঙ্গলবার তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার,তারাকান্দা থানা ও সেনা ক্যাম্প বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারাকান্দায় চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ

পোষ্টের সময় : ০৯:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫