০৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার মুহতামিম নিহত

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসা মুহতামিম নিহত হয়েছেন। রোববার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর–ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহমুদুল হাসান মামুন ওই গ্রামের মো. হাই মদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার পাশে কাজ করছিলেন মামুন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কঘেঁষা মাঠে উল্টে যায় এবং মামুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এ সময় উত্তেজিত জনতা চালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে নান্দাইল মডেল থানা পুলিশ চালককে আটক ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী তানজির আহমেদ বলেন, ‘নিহত মামুন মাদ্রাসার পাশে কাজ করছিলেন। হঠাৎ দ্রুতগতির প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর ওপর পড়ে যায়।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেটকারের চাপায় একজন নিহত হয়েছেন। চালককে আটক করে থানায় আনা হয়েছে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার মুহতামিম নিহত

পোষ্টের সময় : ০৩:১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫