০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুরে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় থাকা এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দম্পতি হলেন, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চকলেংগুরা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া(২৪) ও তার স্ত্রী একই উপজেলার কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের মেয়ে ঝুমা আক্তার(২১)।

স্বামী সোহাগ পেশায় রাজমিস্ত্রী ছিলেন। রবিবার সকালে ঝুমার বাবা উপজেলা কুল্লাগাড়া ইউনিয়নের কুড়ালিয়া গ্রামের রহিম উদ্দিনের বসত ঘর থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, তিন বছর আগে সোহাগ ও ঝুমার বিয়ে হয়। সোহাগ স্ত্রী সন্তান নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তাদের ২ বছরের একটি মেয়ে রয়েছে। রাত ১০ টার দিকে খাবার খাওয়ার পর একটি কক্ষে ঘুমাতে যান এই দম্পতি। পরে ভোরে বাড়ির অন্যরা ঘরের ভিতরে ধরণার সাথে রশিতে সোহাগ আর ঝুমার লাশ ঝুলছিল দেখে চিৎকার করে। স্থানীয়রা এসে পুলিশকে খবর দেই। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্য করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে দম্পতির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্য করে থাকতে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। মরদেহ ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দুর্গাপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোষ্টের সময় : ০৪:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫