ময়মনসিংহের তারাকান্দা মধ্যবাজারে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে ভিডিও কলের মাধ্যমে অগ্নিকান্ড ঘটনার সার্বিক খোঁজখবর নিয়েছেন এবং গভীর সমবেদনা জানান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক,ফুলপুর তারাকান্দার আগামী দিনের ধানের শীষের কান্ডারী জননেতা জনাব মোতাহার হোসেন তালুকদার। তিনি দেশে ফিরেই ক্ষতিগ্রস্তদের সাথে সাক্ষাৎ করবেন এবং সার্বিক সহযোগিতার আশ্বস্থ করেছেন।
ময়মনসিংহ-২ (ফুলপুর তারাকান্দা) সংসদের জনপ্রিয় জননেতা মোতাহার হোসেন তালুকদার উমরাহ হজ্ব পালন করতে সৌদিআরব অবস্থান করছেন।
জানা গেছে,তারাকান্দা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকানের মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার বেশি মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে হঠাৎ বাজারের মধ্য অংশে ধোঁয়া দেখা যায়। পরে দেখা যায়,পাল জুয়েলার্স ও পাশের তিনটি মুদি দোকান থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। স্থানীয়রা প্রথমে পানি ও বালুর সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিক বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মোতাহার হোসেন তালুকদার নির্দেশ ক্রমে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি জায়গা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানান।























