নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সকালে মরহুম আনোয়ার হোসেন আজাদের বড় ছেলে মো. রাসেল মিয়া তার বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর ২টা ৩০ মিনিটে রঘুরামপুর বাজার সংলগ্ন মাঠে তাকে গার্ড অব অনার প্রদান করা হবে। পরে তার নিজ বাড়ি, কলমাকান্দা সদর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের সার্বজনীন কবরস্থানে তার লাশ দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।























