১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীর বাংলাদেশে এনসিপির জয়গান হবেই: নাহিদ ইসলাম

আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়গান হবেই বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৩০ জুলাই) বিকেলে নরসিংদী পৌরসভার সামনে এনসিপি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় এক পথ সমাবেশে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য এক বছর পর আবারও দেশ গড়তে মাঠে নেমেছি। এক বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, আমাদের বাধাগ্রস্ত করা হয়েছে। সংস্কার কাজ এগিয়ে নিতে দেয়া হয়নি, নতুন সংবিধান সংস্কারসহ ফ্যাসিস্ট রাষ্ট্রপতিকেও অপসারণ করতে দেয়া হয়নি, দেয়া হয়নি ঘোষণাপত্র। আমরা কোনো দাবি থেকেই সরে আসিনি। আমরা সংগঠিত হয়ে আবারও জনগণের দাবি আদায় করবো। গণঅভ্যুত্থানের দাবিতে মানুষ নেমে এসেছিল সন্ত্রাস-চাঁদাবাজদের দাবিতে আবারও ৩ আগস্ট শহিদ মিনারে একত্রিত হবে।

তিনি বলেন, নানা ষড়যন্ত্র, হামলার মাধ্যমে এনসিপিতে বাধা দেয়ার চেষ্টা করা হয়েছে। আগামীর সংসদে, আগামীর বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির জয়গান হবেই। এজন্য জাতীয় নাগরিক পার্টিকে শক্তিশালী করুন, ইনশাআল্লাহ আমাদের বিজয় আসবে।

তিনি আরও বলেন, ছাত্র উপদেষ্টা নিয়ে সম্প্রতি নানা ষড়যন্ত্র চলছে, তারা নাগরিক পার্টির কেউ নয়, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি। তাদের পদত্যাগ করে বাধ্য করা হচ্ছে, এসবও রুখে দিতে হবে। বিচার-সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতিহার ঘোষণা হবে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের সঞ্চালনায় পথ সমাবেশে বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সংগঠক এডভোকেট শিরিন আক্তার শেলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আগামীর বাংলাদেশে এনসিপির জয়গান হবেই: নাহিদ ইসলাম

পোষ্টের সময় : ০৯:৩১:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫