০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আজ-কালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন হতে পারে’

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০১:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৪৩৯ ভিউ :

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন– অতি অল্প সময়ের মধ্যে, পারলে আজ বা কালকের মধ্যে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আদালত ঘোষিত ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন। অন্যথায় এই আন্দোলনকে কেন্দ্র করে বৃআরও বৃহত্তর আন্দোলন করতে হতে পারে।

সোমবার (১৯ মে) সিলেট বিভাগের বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন– প্রফেসর ইউনূস সাহেব তার অল্প বয়সী স্থানীয় সরকার উপদেষ্টাকে দিয়ে মনে করছেন, তারা আইনের শাসন মানবেন না, কোর্টের আদেশ মানবেন না, নির্বাচন কমিশনের গেজেট মানবেন না। তাহলে তো আপনারা গণতন্ত্রের বিপরীতে যাত্রা শুরু করলেন।

তিনি আরও বলেন– আমরা সবসময় আপনাদের সহযোগিতা করেছি, এজন্য প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু তার মানে এই নয় যে, আমরা দাসখত দিয়েছি আপনাকে, যা বলবেন তাই করব।

ড. ইউনূসকে উদ্দেশ করে সালাহউদ্দিন আহমদ বলেন– আপনার যেসব উপদেষ্টা চক্রান্ত করছে, দেশকে অস্থির করার পাঁয়তারা করছে, তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি। আপনি সেই বিষয়ে ব্যবস্থা নিন, যাতে দেশে কোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি না হয়। আপনি সবার সম্মানিত ব্যক্তি। আশা করি, আপনি সেই ব্যবস্থা নেবেন, যাতে এমন পরিস্থিতি তৈরি না হয়। অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দিহান।

অন্তর্বর্তী সরকার অগণতান্ত্রিক পথে হাঁটছেন, নির্বাচনের কথা বললেই তারা রেগে যান উল্লেখ করে বিএনপি নেতা বলেন– কোনো কোনো উপদেষ্টা আছেন, বিশেষ করে একজন নারী উপদেষ্টা, আমি নাম বলতে চাই না; তিনি বলেছেন, তারা নাকি জনগণ দ্বারা নির্বাচিত, গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত। যদি তারা এভাবে নির্বাচিত হন, তবে নির্বাচন ব্যবস্থা আছে কেন?

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘আজ-কালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন হতে পারে’

পোষ্টের সময় : ০১:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫