০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ খোলা থাকবে সব সরকারি অফিস

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০২:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ৩৮৩ ভিউ :

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আজ শুক্রবার (২৩ মে) শেষে আগামীকাল শনিবার (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিন হলেও খোলা থাকবে সব সরকারি অফিস। এর আগেও গত ১৭ মে (শনিবার) একইভাবে অফিস চালু ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। এই দুইদিন ছুটির পাশাপাশি ঈদের আগে দুই শনিবার (১৭ ও ২৪ মে) সরকারি অফিস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীরা এবার ঈদের সময় টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন, যা শুরু হবে ৫ জুন থেকে এবং শেষ হবে ১৪ জুন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এই সময়ে শুধু জরুরি সেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে থাকবেন। একইভাবে হাসপাতাল ও চিকিৎসাসেবা সংক্রান্ত কাজে নিয়োজিত ব্যক্তি ও যানবাহন এই ছুটির মধ্যে পড়বে না।

এছাড়া, দাপ্তরিক কাজের স্বার্থে নির্ধারিত দুটি শনিবার অফিস চালু রাখার এই সিদ্ধান্ত সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে বলে জানানো হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আজ খোলা থাকবে সব সরকারি অফিস

পোষ্টের সময় : ০২:২৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫