০২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটপাড়ায় উপজেলা বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে নেত্রকোনার আটপাড়া উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২টায় বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশের প্রত্যয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর হাসান রুপন সহ ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, ডা. জোবাইদা রহমান একজন আদর্শ নারী এবং রাজনৈতিক প্রতিশ্রুতির প্রতীক। তার জন্মদিনে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দিতে চায় আমাদের দল।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আটপাড়ায় উপজেলা বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

পোষ্টের সময় : ০৩:৪১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫