১২:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আঠারবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার কলম বিতরণ করলেন ছাত্র দল নেতা মামুন

নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহ দিতে ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নে তিন হাজার কলম বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ জানুয়ারি ২০২৬) সকালে আঠারবাড়ী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের হাতে এসব কলম তুলে দেন ছাত্রদল নেতা মাহফুজুল ইসলাম ভুইয়া মামুন।

তিনি ঢাকা মহানগর পূর্ব আওতাধীন খিলগাঁও মডেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক। আঠারবাড়ী ইউনিয়নের সন্তান মামুন ভুইয়ার উদ্যোগে ইউনিয়নের প্রথম পর্যায়ে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কলম বিতরণ করা হয় আঠারবাড়ী এম সি উচ্চ বিদ্যালয়, খালবলা বালিকা উচ্চ বিদ্যালয়, রায়বাজার বালিকা উচ্চ বিদ্যালয়, প্যারাডাইস আইডিয়াল স্কুল, আদর্শ শিশু নিকেতন, সানরাইজ আইডিয়াল স্কুল, আঠারবাড়ী প্রি-ক্যাডেট স্কুল, উত্তরন বিদ্যানিকেতনসহ আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে। পর্যায়ক্রমে ইউনিয়নের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে এই কলম বিতরণ করা হবে বলে জানান আয়োজকরা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত স্লোগান “সবার আগে বাংলাদেশ” উল্লেখ করে মামুন ভুইয়া বলেন, এই কলম দিয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। দেশকে ভালোবাসতে হবে, বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ মেনে চলতে হবে।

তিনি আরও জানান, ছাত্ররাজনীতি করতে গিয়ে তিনি চারবার কারাবরণ করেছেন এবং তার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় প্রায় অর্ধশতাধিক রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল। ৫ আগস্টের প্রেক্ষাপটের পর নিজ গ্রামে ফেরার সময় হাজারো মানুষ তাকে সংবর্ধনা জানান।

কলম বিতরণ শেষে মামুন ভুইয়া বলেন, “আমরা চাই আঠারবাড়ীর প্রতিটি শিশু সুশিক্ষায় শিক্ষিত ও দেশপ্রেমিক হয়ে উঠুক। এই শিক্ষামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অভিবাসন সংক্রান্ত অপরাধে মালয়েশিয়ায় ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আঠারবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ৩ হাজার কলম বিতরণ করলেন ছাত্র দল নেতা মামুন

পোষ্টের সময় : ০৯:৫৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬