০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানি ১৯ জুন

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৩৪৯ ভিউ :

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে করা আদালত অবমাননার মামলায় আগামী ১৯ জুন চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে। মঙ্গলবার (৩ জুন) শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

ট্রাইব্যুনাল সূত্র জানায়, আদালতের আদেশ অনুসারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শেখ হাসিনা নিজে হাজির হননি এবং তাঁর পক্ষে কোনো আইনজীবীও উপস্থিত থেকে ব্যাখ্যা প্রদান করেননি। এ অবস্থায় আইন অনুযায়ী আদালত এখন প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

ট্রাইব্যুনাল আইনে আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শেখ হাসিনা ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ বলে মন্তব্য করেন। এ বক্তব্য আদালতের মর্যাদাহানিকর উল্লেখ করে প্রসিকিউশন পক্ষ থেকে শেখ হাসিনাসহ আরও একজনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আদালত অবমাননা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত শুনানি ১৯ জুন

পোষ্টের সময় : ০৫:০৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫