মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে লক্ষ্য করে আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে, যা এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মমতাজ বেগমকে আদালত থেকে নিয়ে যাওয়ার সময় বিক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হয়। একপর্যায়ে এক যুবক ধারাবাহিকভাবে দুটি ডিম নিক্ষেপ করেন তার দিকে।
এর আগে সকাল সাড়ে আটটায় মমতাজ বেগমকে মানিকগঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষ তার রিমান্ডের আবেদন করে। আদালত হত্যাসহ দুটি মামলায় তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে।
রিমান্ড শেষে তাকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, ১২ মে রাতে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।





















