১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ফুলপুরে ব্র্যাক সিডের প্রশিক্ষণ কর্মশালা

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্মসূচির উদ্যোগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকায় “উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন” শীর্ষক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার (ফিল্ড ক্রপ) কৃষিবিদ সেলিম উর রহমান।

কর্মশালায় অত্র অঞ্চলের ৪০ জন মডেল কৃষক ও ২০ জন কৃষি উপকরণ বিক্রেতা (রিটেইলার) অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।

বক্তারা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ ব্যবস্থাপনা এবং সঠিক কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ, মানসম্মত ও টেকসই খাদ্য উৎপাদন নিশ্চিত করা সম্ভব। এ লক্ষ্যে কৃষকদের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কার্যকর প্রশিক্ষণ কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

কর্মশালার শেষে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপদ খাদ্য উৎপাদন ও পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ ফুলপুরের টেরিটরি সেলস অফিসার সুব্রত বারই।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ফুলপুরে ব্র্যাক সিডের প্রশিক্ষণ কর্মশালা

প্রকৃতির বর্তমান বিরূপ প্রতিক্রিয়ার জন্য মানুষই দায়ী: ইউএনও জুবায়ের

07 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারে ফুলপুরে ব্র্যাক সিডের প্রশিক্ষণ কর্মশালা

পোষ্টের সময় : ০৯:০৯:০২ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬