১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে ভালুকায় স্বেচ্ছাসেবী মিলনমেলা

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ৫২টি স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ভালুকা হেল্পলাইনের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা হেল্পলাইনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. ইমন তালুকদার সাগর। সঞ্চালনা করেন ভালুকা হেল্পলাইনের প্রতিষ্টাতা পরিচালক ও ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আসাদুজ্জামান সুমন।

মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। বিশেষ আলোচক হিসেবে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আমির ছাইফ উল্লাহ পাঠান ফজলু। স্বেচ্ছাসেবী মিলনমেলা উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান মামুন।

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ওসমান গনি মল্লিক মাখন, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তাজমুল হক মন্ডল ও মতিউর রহমান মিল্টন, শিক্ষক ও কবি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. রিয়াদ পাঠান, তাঁতীদল নেতা খোরশেদ আলম ইমন প্রমুখ।

মিলনমেলায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। এর মধ্যে ছিলেন ব্লাড ডোনার সোসাইটি ভালুকার সভাপতি এস এম ফিরোজ আহমেদ, হবিরবাড়ি হেল্পলাইনের সভাপতি রোমান আহমেদ নকিব, হিলফুল ফুজুল যুব সংগঠনের নয়ন আহমেদ, রক্ত কণা ব্লাড ফাউন্ডেশনের সভাপতি মো. ইব্রাহিম খলিল উল্লাহ এবং সততা ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জিএম ফয়সাল আহমেদসহ আরও অনেকে।

মিলনমেলায় স্বেচ্ছাসেবী কার্যক্রমের বিস্তার, সামাজিক সহযোগিতা এবং মানবিক উদ্যোগ আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা ভবিষ্যতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস উপলক্ষে ভালুকায় স্বেচ্ছাসেবী মিলনমেলা

পোষ্টের সময় : ০৬:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫