০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ শাস্তির মুখে

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১২:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৩৯০ ভিউ :

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাস্তির মুখে পড়েছেন তিন পুলিশ কর্মকর্তা। ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া, কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির শীর্ষ নেতাকর্মীরা। যদিও অনেকে আগেই দেশ ছেড়েছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ এতদিন দেশে অবস্থান করছিলেন। শেষ পর্যন্ত বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ড. এএম নওশাদ।

বিমানবন্দর সূত্র জানায়, রাত ১১টার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এবং ইমিগ্রেশনে যাচাই-বাছাই শেষে বিদেশ যাওয়ার অনুমতি পান। তার বিরুদ্ধে কোনো সরকারি সংস্থার কাছে সরাসরি অভিযোগ না থাকায় দেশত্যাগে বাধা ছিল না।

আবদুল হামিদ ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দায়িত্বে ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

আবদুল হামিদের দেশত্যাগ: দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ শাস্তির মুখে

পোষ্টের সময় : ১২:১৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫