০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

“আমার কণ্ঠ, আমার অধিকার” — নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা সেশন অনুষ্ঠিত

“আমার কণ্ঠ, আমার অধিকার” শীর্ষক লিঙ্গভিত্তিক সহিংসতা, নারীর অধিকার, নিরাপত্তা ও নেতৃত্ব বিষয়ে সচেতনতা মূলক এক কমিউনিটি সেশন অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ সদর উপজেলার পাটগুদাম উচ্চ বিদ্যালয়ে। এ আয়োজনের বাস্তবায়ন করেছে প্রতিজ্ঞা যুব সংগঠন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিপিন চন্দ্র বিশ্বাস, উপসচিব ও উপ-পরিচালক, স্থানীয় সরকার ময়মনসিংহ বিভাগ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “নারীর প্রতি সহিংসতা রোধে শুধু আইন নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও মানসিক পরিবর্তন। নারীকে সম্মান করা মানেই সমাজকে এগিয়ে নেওয়া।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজনীন সুলতানা, উপ-পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ময়মনসিংহ। তিনি বলেন, “নারীর ক্ষমতায়ন মানে শুধু কর্মসংস্থান নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রে নেতৃত্ব প্রদানের সুযোগ সৃষ্টি করা।”

জনাব মো: আনোয়ার হোসেন, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ, বলেন, “মাদক ও লিঙ্গভিত্তিক সহিংসতা পরস্পর সম্পর্কিত সামাজিক ব্যাধি। পরিবার থেকে সচেতনতা শুরু করতে হবে।”

জনাব রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, পাটগুদাম উচ্চ বিদ্যালয়, বলেন, “বিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের লিঙ্গসমতা ও মানবিক মূল্যবোধ শেখাতে হবে, তবেই ভবিষ্যৎ সমাজ হবে সহিংসতামুক্ত।”

এছাড়া জনাব ইমন সরকার, জেলা কো-অর্ডিনেটর, স্বাবলম্বী উন্নয়ন সমিতি (আস্থা প্রকল্প), ময়মনসিংহ বলেন, “স্থানীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণই টেকসই পরিবর্তনের মূল চালিকাশক্তি। যুব সমাজকে এই উদ্যোগে সম্পৃক্ত করতে হবে।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জান্নাতুল ফেরদৌস মিলি, নারী ও শিশু বিষয়ক সম্পাদক, প্রতিজ্ঞা যুব সংগঠন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আমরা চাই, মেয়েরা ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে নিজেদের অধিকার নিয়ে কথা বলুক। প্রতিজ্ঞা যুব সংগঠন সবসময় নারীর পাশে থাকবে।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: মামুন মিয়া, সভাপতি, প্রতিজ্ঞা যুব সংগঠন।

দিনব্যাপী এ সেশনে স্থানীয় নারী, কিশোরী ও তরুণদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। উপস্থিত বক্তারা নারীর প্রতি সহিংসতা রোধ, নিরাপত্তা ও নেতৃত্ব বিকাশে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জের ২০০ বছরের পুরোনো মসজিদের নতুন কমিটি

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ

20 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

“আমার কণ্ঠ, আমার অধিকার” — নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা সেশন অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৬:১৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫